কলকাতা,২৬জুন: গতকাল আমহার্ষ্ট
স্ট্রীটের সিটি কলেজের বিপরীতে ৩৮নং ব্লক ক্লাব সমন্বয় কমিটি দ্বারা আয়োজিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির।।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী বিবেক গুপ্তা,রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী কুণাল ঘোষ,পৌরপ্রতিনিধি শ্রীমতি সাধনা বোস,পুলিস আধিকারিক শ্রী পুলক কুমার দত্ত,সমাজসেবী শ্রী বিকাশ জয়সোয়াল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।।




শিবিরে মোট ৫১জন রক্তদাতা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত কোভিডবিধি মেনে তাদের রক্তদান করেন।।


অতিথিরা সকলেই সমু,বিকাশ,প্রকাশ,প্রেম,রাজা,বিক্রম সহ সমস্ত উদ্যোক্তাদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামীদিনে এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগে সর্বত্রভাবে সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।